
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্র'দ্ধা নিবেদন করেছে গাজীপুর মহানগর তাঁতি দল। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর সন্তানদের বিনম্র শ্র'দ্ধায় স্মরণ করা হয়। একই সঙ্গে দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে শহীদদের আ'ত্মার মাগফিরাত কামনা করে তাদের ত্যাগ ও আদর্শকে নতুন প্রজন্মের জন্য অফুরন্ত অনুপ্রেরণা হিসেবে অভিহিত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচি তরুণ সমাজের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। কর্মসূচি চলাকালে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মরণে বিশেষ নিরবতা পালন করা হয়।
গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুর নেতৃত্বে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর তাঁতি দলের সহ-সভাপতি মো. জজ মিয়া, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মকবুল, সহ-প্রচার সম্পাদক নূরে আলম, সহ-প্রচার সম্পাদক বদিউজ্জামানসহ টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।