গাজীপুরে র‍্যাবের বড় সাফল্য: ২০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের মাদক কারবারি আটক - Sotto Unmochon গাজীপুরে র‍্যাবের বড় সাফল্য: ২০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের মাদক কারবারি আটক - Sotto Unmochon
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে র‍্যাবের বড় সাফল্য: ২০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের মাদক কারবারি আটক

ডেক্স রিপোর্ট / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 10

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিশাল পরিমাণ মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে আনুমানিক ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. পিয়ারু (৩৪), যিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

​র‍্যাব-১ এর সিপিএসসি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারেন যে, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় বড় ধরনের মাদক কেনাবেচা চলছে। এই খবরের ভিত্তিতে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রিষ্টিয়ান ডিসাইপ্লশিপ সেন্টার (সিডিসি) সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। দীর্ঘক্ষণ নজরদারির পর দুপুর ২টা ৫ মিনিটে সন্দেহভাজন পিয়ারুকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়’ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জিএমপির গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ১০:৪৯)
  • ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard