কোনাবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের র'ক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২ - Sotto Unmochon কোনাবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের র'ক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২ - Sotto Unmochon
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কোনাবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের র’ক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২

ডেক্স রিপোর্ট / ৪৯ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 1

গাজীপুরের কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই শীর্ষ নেতার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১০–১২ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন এবং একই ইউনিটের সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান রাজীব-এর অনুসারীদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। ঘটনার দিন স্থানীয় একটি সামাজিক অনুষ্ঠানে উভয় পক্ষের নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন দুই নেতার সমর্থকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই চরম উত্তজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে রেশ কাটতে না কাটতেই বাইরে অবস্থানরত দুই পক্ষের সমর্থকরা দেশীয় অ’স্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর অতর্কিত হামলা চালায়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুরো এলাকা র’ণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে উভয় পক্ষের অন্তত ১২ জন কমবেশি জখম হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়’ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, সংঘর্ষে কোনো প্রাণহানি ঘটেনি। তবে ঠিক কী কারণে এবং কার ইন্ধনে এই সংঘাতের সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ১০:৪৯)
  • ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard