ভারতে মাদক সংগ্রহ করতে গিয়ে জীবননগরের দুই কারবারি আটক - Sotto Unmochon ভারতে মাদক সংগ্রহ করতে গিয়ে জীবননগরের দুই কারবারি আটক - Sotto Unmochon
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে মাদক সংগ্রহ করতে গিয়ে জীবননগরের দুই কারবারি আটক মনিগ্রামে বিএনপির বিশাল শোডাউন: ধানের শীষের পক্ষে রাজপথে হাজারো নেতাকর্মী গাজীপুরে জাপার দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, রাজপথের নতুন সমীকরণ গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার: যৌথ বাহিনীর অভিযান গাজীপুরে ৩ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার গাজীপুর-২ আসনে বিএনপির ব্যতিক্রমি প্রচারণা: শতাধিক প্রতিবন্ধীকে নিয়ে ভোটারদের দ্বারে রনি রাজশাহী-৬ আসনে নির্বাচনী হাওয়া: বাঘায় জামায়াত প্রার্থী নাজমুল হকের ব্যাপক গণসংযোগ জনতা ভোট দিলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে: গাজীপুরে ডা. শফিকুর রহমান ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ভারতে মাদক সংগ্রহ করতে গিয়ে জীবননগরের দুই কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি / ৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় বিএসএফের হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভারতের অভ্যন্তরীণ এলাকায় এই আটকের ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​আটককৃতরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সন্তো মন্ডলের ছেলে মো. রকো হোসেন ওরফে রকো (৩৫) এবং একই গ্রামের মো. খোদা বকশ ওরফে খুদু মন্ডলের ছেলে মো. রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৬)। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে আটক দুইজন সুস্থ আছেন এবং তাদের বিরুদ্ধে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি বর্তমানে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।

​স্থানীয় সূত্র ও এলাকাবাসীর দাবি, রকো ও দুলি দীর্ঘদিন ধরে সীমান্ত পথে মাদক পাচার চক্রের সাথে জড়িত। ঘটনার দিন তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের পর মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। তবে তাদের কাছ থেকে ঠিক কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিদের এমন কর্মকাণ্ডে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এ ব্যাপারে মনোহরপুর ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করলেও আটকরা ভারতে বর্তমানে ঠিক কী অবস্থায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ১:১৫)
  • ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭