গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় অ'স্ত্র উদ্ধার: যৌথ বাহিনীর অভিযান - Sotto Unmochon গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় অ'স্ত্র উদ্ধার: যৌথ বাহিনীর অভিযান - Sotto Unmochon
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার: যৌথ বাহিনীর অভিযান

ডেক্স রিপোর্ট / ৫৮ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এই তল্লাশি অভিযান পরিচালনা করে। মূলত দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা এসব বাড়িকে কেন্দ্র করে সন্দেহজনক ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার পরেই সেনাবাহিনী সেখানে আকস্মিক হানা দেয়।

অভিযান চলাকালে একটি পরিত্যক্ত কক্ষের ভেতর তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অপরাধীরা আগেই সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, পরিত্যক্ত এই বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেনাবাহিনীর এমন সাহসী পদক্ষেপের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা জননিরাপত্তায় এলাকায় টহল জোরদারের দাবি জানিয়েছেন।

গাজীপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অ’স্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো তদন্ত অব্যাহত রয়েছে। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দেশীয় ওয়ান শুটার গানটি থানায় জমা দেওয়া হয়েছে এবং অপরাধ দমনে এই ধরণের চিরুনি অভিযান নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ৭:৫২)
  • ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard