‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান - Sotto Unmochon ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ১১-দলীয় জোটের প্রার্থীদের হাত তুলে জনগণের দোয়া ও ভোট চাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Views: 0

যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা নয়, বরং তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে আয়োজিত ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে সমাবেশস্থলে যোগ দেন এবং ময়মনসিংহের ১১টি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সবার কাছে ভোট প্রার্থনা করেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের হাতে কোনো কার্ড বা বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। আমরা প্রতিটি তরুণ-তরুণীর হাতকে দক্ষ কারিগরের হাতে পরিণত করব এবং তাদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ, তারা বেকার ভাতার প্রত্যাশী হবে না, বরং দেশকে নিজেদের উজার করে দেবে।” তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ ৭৭ বছরেও অসৎ নেতৃত্বের কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যারা জনগণের কিসমত খামচে খায়, তারাই বাংলাদেশকে এগোতে দেয়নি।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটই হবে নতুন বাংলাদেশের ভিত্তি। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনই চাঁদাবাজি ও লুণ্ঠন শুরু করেছে এবং মা-বোনদের হিজাব ও নেকাব নিয়ে কটূক্তি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের আচরণ যারা করে তারা মানুষ পদের বাচ্য নয়। এছাড়া ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে শ্রেষ্ঠ গবেষণাগার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই গোটা বিভাগে কৃষি বিপ্লব ঘটানো হবে। প্রতিটি বিভাগীয় শহরকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামাল আহসানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াত আমির আবদুল করিমসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:৪৫)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard