টঙ্গীতে খতিব নিখোঁজের ঘটনায় ইসকন বিরোধী বিক্ষোভে উত্তেজনা,শান্তিপূর্ণভাবে সমাপ্ত - Sotto Unmochon টঙ্গীতে খতিব নিখোঁজের ঘটনায় ইসকন বিরোধী বিক্ষোভে উত্তেজনা,শান্তিপূর্ণভাবে সমাপ্ত - Sotto Unmochon
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে খতিব নিখোঁজের ঘটনায় ইসকন বিরোধী বিক্ষোভে উত্তেজনা,শান্তিপূর্ণভাবে সমাপ্ত

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

Views: 0

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মুফতি মহিবুল্লাহ মিয়াজী নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার ঘটনায় টঙ্গীজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ জুমা টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, গত বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে খতিব মুফতি মহিবুল্লাহ নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর থেকেই স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। শুক্রবার জুমার নামাজ শেষে টঙ্গী টিএনটি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টঙ্গী বাজার, স্টেশন রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।

দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হওয়া এ মিছিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। তারা ‘ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান! দুনিয়ার মুসলিম এক হও! বাংলার জমিনে ইসকনের ঠাঁই নাই!’— এমন নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালীন সময় মহাসড়কের ফ্লাইওভারের নিচ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আইনশৃ’ঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় বিকেল ৩টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, “মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে পঞ্চগড়ের তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে।”

অন্যদিকে, স্থানীয় ধর্মীয় নেতারা এই ঘটনার সু’ষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন,“একজন আলেমকে শিকলবদ্ধ করে ফেলে রাখা ইসলাম ও মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পেছনে কোনো সংগঠিত নাশকতা বা উসকানিমূলক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বর্তমানে পুরো টঙ্গী এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় আইনশৃ’ঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৬:২৭)
  • ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard