• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়েক ঘণ্টা’র মধ্যেই গাজীপুরে পাঁচ স্থানে আ‘গুন আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, এবং গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম শরীফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। চালকের বেপরোয়া গতি, ওভারটেকিং, অদক্ষতা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, ওভারলোডিং, ট্রাফিক আইন অমান্য ও সামাজিক অসচেতনতার মতো কারণগুলোই অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী।
তাঁরা আরও বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারী—সবাইকে আইন জানা ও তা মেনে চলতে হবে।”

এ সময় গাজীপুর বিআরটিএ কার্যালয়ের পক্ষ থেকে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৬:৩০)
  • ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

dfxgvbdfffffybhrtfybrt

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট