পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসবে উপহার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন - Sotto Unmochon পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসবে উপহার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন - Sotto Unmochon
  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসবে উপহার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গরিব ও অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব বুলু, জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম বুলেট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অব. অধ্যাপক সুনীল রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার নারী-পুরুষের হাতে শামীম হোসেন মন্ডল তার ব্যক্তিগত তহবিল থেকে নারিকেল, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

উপহার পেয়ে ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করে তাকে আগামী নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ১১:৩০)
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard