সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - Sotto Unmochon সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - Sotto Unmochon
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃ’ত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আছ গাজীপুর মহানগরীর গাছা সাংবাদিক ক্লাব এর কার্যালয় সামছুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে চ্যানেল এস টেলিভিশনের গাছা প্রতিনিধি ফয়জুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত সাংবাদিকগণ। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়।দোয়া মাহফিলে বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিত্ব মতিন এবং সমাজসেবক ও রাজনীতিবি ইউসুফ সরকার। সাংবাদিক বশির আলম, রফিকুল ইসলাম , আশিক, সাইদ, কিবরিয়া, শাকিল সাবরিনা, রাজিব, হিমেল, জয়নুল, শিহাব সহ প্রমুখ।

গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দিন জুয়েল বলেন, তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও মেধাবী সাংবাদিক। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখে পড়লো। তিনি শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সাংবাদিক এবং দেশবাসীর কাছে দোয়া চান।

অন্যান্য বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে সেভাবে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানোহয়। এসময় বক্তারা সাংবাদিক শিবলীর মৃ’ত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোয়া মাহফিলে গাছা গাজীপুর মহানগরীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বড়বাড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য: গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৮:৫১)
  • ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard