রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Sotto Unmochon রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Sotto Unmochon
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলা অডিটোরিয়ামে এ্যারাবিয়ান অর্গানাইজেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা “ভয়েস অফ কুরআন” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। পাঁচ ও দশপারাদুটি ভাগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নাটোর জেলার লালপুর উপজেলার মোঃ সায়াদ বিন একরাম, ২য় স্থান নাটোরের লালপুর উপজেলার মাহফুজ আলম মেহেদী, ৩য় স্থান রাজপাড়া থানার মুন্তাসির হক। দ্বিতীয় ভাগে ১০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জ নতুনহাট উপজেলার মারুফ হাসান এবং ২য় স্থান নাটোর গুরুদাসপুর উপজেলার আশরাফুল ইসলাম, ৩য় স্থান রাজশাহী মোহনপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। সেরা কন্ঠ ও সেরা তাজবীদ হিসেবে ক্রেস্ট পুরস্কার পায় নাটোর গুরুদাসপুর উপজেলার আব্দুল্লাহ্ আল ক্বাফি, ও নাটোর লালপুর উপজেলার ইয়ামিন আলী।পাঁচপারা কোরআন তেলাওয়াতে পুরস্কার দেওয়া হয় যথাক্রমে ১ম স্থান অধীকারিকে ৩,০০০ টাকা, ২য় ২,০০০ টাকা, ৩য় স্থান ১,০০০ টাকা। ১০ পারা কোরআন তেলাওয়াতের পুরস্কার দেওয়া হয় ১ম স্থান – ৫,০০০ টাকা, ২য় স্থান ৩,০০০ টাকা, ৩য় স্থান ২,০০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং এ্যারাবিয়ান অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “পবিত্র কোরআনের আলোয় মানুষ আলোকিত হয়, জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থ করছে না, বরং তারা নৈতিক শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি সামনে কোরআন প্রতিযোগিতায়ও আয়োজন করবে উপজেলা প্রশাসন।এ্যারাবিয়ান অর্গানাইজেশন সংস্থাটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,হাফেজ মাওলানা হুমায়ুন তারেক পলাশ ও মুস্তারিফ আহাম্মেদ সাকিব,হাফেজ মোঃইফাত সিয়াম ও হাফেজ মোঃ আব্দুর রব।

প্রতিযোগিতা উপলক্ষে শতাধিক প্রতিযোগির পাশাপাশি বাঘার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে প্রায় তিন শতাধিক মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সন্ধ্যা ৬:০৭)
  • ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard