টঙ্গীতে নেদায়ে ইসলামের উদ্যোগে ঈদে মীলাদুন্নাবী মাহফিল ও আনন্দ মিছিল - Sotto Unmochon টঙ্গীতে নেদায়ে ইসলামের উদ্যোগে ঈদে মীলাদুন্নাবী মাহফিল ও আনন্দ মিছিল - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে নেদায়ে ইসলামের উদ্যোগে ঈদে মীলাদুন্নাবী মাহফিল ও আনন্দ মিছিল

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

কালিমুল্লাহ ইকবাল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পবিত্র ঈদে মীলাদুন্নাবী (সা.) উপলক্ষে অরাজনৈতিক সেবা সংস্থা নেদায়ে ইসলাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে টঙ্গী পশ্চিম থানাধীন চেরাআগ আলী এলাকার নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি টঙ্গীর বিভিন্ন প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাযীকান্দি উয়েসীয়া শরীফের সাজ্জাদানাশীন পীর সাহেব আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফায়ী (মা.জি.আ)। তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বলেন, “রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.) দুনিয়ায় আগমন করেছেন। তাই বিশ্বজুড়ে মুসলমানরা ঈদে মীলাদুন্নাবী পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকে। তিনি ছিলেন ‘রহমাতুল্লিল আলামীন’। তাঁর আদর্শ অনুসরণ করলেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেদায়ে ইসলামের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সালিম আহমাদ খান, আল্লামা শায়খ মোকাদ্দেস আহমাদ, লেখক ও গবেষক কবি মাসুক আহমেদ, স্কলাস্টিকা স্কুলের শিক্ষক মীর মুদ্দাসসির আহমাদ, মাওলানা আল আমিন হোসাইন, টঙ্গী নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, খাদেম মনির বেপারী ও সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ।

আখেরি মোনাজাতে দেশ-জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবতার কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:০৫)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard