• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়েক ঘণ্টা’র মধ্যেই গাজীপুরে পাঁচ স্থানে আ‘গুন আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কালিমুল্লাহ ইকবাল নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সোমবার বিকেলে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে এটি স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। তার সাথে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, বিএনপি নেতা সফি খান, যুবদল নেতা সৌমিক সরকার, মুহাম্মদ আলী, বি. এম. শামীম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা অভি দেওয়ানসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পুরো শোভাযাত্রা এলাকা মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের স্লোগানে। ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা আর শ্লোগানে রাজধানীসংলগ্ন শিল্পশহর টঙ্গী উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন, “আমরা সবাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাই মিলে কাজ করবো। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য মাঠে থাকব।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে দৃঢ়প্রতিজ্ঞ। এ লড়াই শুধু দলের জন্য নয়, এ লড়াই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার লড়াই। নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে আগামী দিনে বিএনপি আবারো জনগণের আস্থা অর্জন করবে।

স্থানীয় নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা প্রমাণ করেছে টঙ্গীতে বিএনপির ভিত্তি আরও শক্তিশালী। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করেও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, যা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে বড় ভূমিকা রাখবে।

বর্ণাঢ্য এ শোভাযাত্রা শেষ হওয়ার পর এলাকাজুড়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৬:২৯)
  • ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

dfxgvbdfffffybhrtfybrt

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট