ইমু-বিকাশ ও মাদক নির্মূলে বাঘায় এমপি চাঁদের কঠোর হুঁশিয়ারি - Sotto Unmochon ইমু-বিকাশ ও মাদক নির্মূলে বাঘায় এমপি চাঁদের কঠোর হুঁশিয়ারি - Sotto Unmochon
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ইমু-বিকাশ ও মাদক নির্মূলে বাঘায় এমপি চাঁদের কঠোর হুঁশিয়ারি

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৬ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

রাজশাহীর বাঘা উপজেলায় ডিজিটাল প্রতারণা, ইমু-বিকাশ হ্যাকিং এবং মাদকের বিস্তার রোধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, সাধারণ মানুষকে প্রতারণার জালে ফেলে যারা সর্বস্বান্ত করছে এবং যারা তরুণ প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে, তাদের পরিচয় যাই হোক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

​বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এমপি চাঁদ অত্যন্ত উদ্বেগের সাথে উল্লেখ করেন যে, লালপুর অঞ্চলের পর বাঘা এলাকায় হ্যাকারদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সামাজিক ব্যাধি নির্মূল করতে অতি দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করার প্রতিশ্রুতি দেন তিনি।

​বক্তব্যের একপর্যায়ে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। একইসাথে তিনি শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং উন্নত বাঘা বিনির্মাণে তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (রাত ১১:২১)
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard