পাঁচবিবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে র'ক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন - Sotto Unmochon পাঁচবিবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে র'ক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

পাঁচবিবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে র’ক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ও র’ক্তদানে উৎসাহিতকরণ দিনব্যাপী ফ্রি-ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের পৃ’ষ্ঠপোষকতায় এবং বিদ্যালয়ের ছাত্র কাউন্সিলের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী মন্ডল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক ও জয়পুরহাট জেলা প্রযুক্তি দলের সভাপতি নাহিদ হোসেনের সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফয়সল আলীম বলেন,”র’ক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। যে রক্ত দেবে তারও প্রয়োজন, যে র’ক্ত নেবে তারও প্রয়োজন। এই র’ক্তই পারে মানুষের জীবন বাঁচাতে। ছাত্র কাউন্সিলের এই মহৎ উদ্যোগ পাঁচবিবির বুকে একটি দৃ’ষ্টান্ত হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, ছাত্র কাউন্সিল সভাপতি সাব্বির হোসাইন, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ও অর্থ সম্পাদক ইমন হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে র’ক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ১১:১১)
  • ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard