জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন পরিষদ - Sotto Unmochon জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন পরিষদ - Sotto Unmochon
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন পরিষদ

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃBজয়পুরহাট জেলায় গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সবুর আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ৩২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নাজমুল হক এ অর্জনের জন্য ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সাফল্য বাগজানা ইউনিয়নের জনগণের সম্মিলিত প্রয়াসের ফল। আগামী দিনে আরও আন্তরিকভাবে কাজ করে গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

এ অর্জনে এলাকায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, এটি শুধু বাগজানা ইউনিয়নের নয়, বরং পুরো জয়পুরহাট জেলার জন্য গৌরবের অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১১:০৪)
  • ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard