Views: 0

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির শোক।
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।