এইচটিআই’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি দাঁতের চিকিৎসা - Sotto Unmochon এইচটিআই’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি দাঁতের চিকিৎসা - Sotto Unmochon
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

এইচটিআই’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি দাঁতের চিকিৎসা

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১টায় এই আয়োজন করে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস (HTI)। ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দন্তচিকিৎসা সেবা ও মৌখিক স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, এবং সামাজিক সংগঠন পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী প্রমুখ।

ডেন্টাল ক্যাম্পে নেতৃত্ব দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের ডেন্টিস্ট ডা. মালিহা ফারজানা রিশিতা (বিডিএস)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন HTI-এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স (BNMC) মো. নাহিদ হোসেন। নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া এবং মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা সক্রিয়ভাবে ক্যাম্পে অংশগ্রহণ করেন।

এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে মোট ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেকআপ, দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম এবং মৌখিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্প শেষে শিক্ষার্থীদের মাঝে ফ্রি টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়।

এই উদ্যোগ এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৭:২৯)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard