বুলবুলে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৯ - Sotto Unmochon বুলবুলে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৯ - Sotto Unmochon
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বুলবুলে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৯

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

Views: 0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বুলবুলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাড়ি-ঘর ধসে পড়েছে। শনিবার রাতে রাজ্যে তাণ্ডব চালিয়ে বুলবুল বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, পশ্চিমবঙ্গে বুলবুলের তাণ্ডবে ৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের তাণ্ডবে মারা গেছেন ৬ জন। এছাড়া কালনা এবং নন্দীগ্রামে মারা গেছে আরও দু’জন। কলকাতায় গাছ পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের।

শনিবার রাতভর তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে আঘাত হানে বুলবুল। তার আগে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড করে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর।

একইভাবে বুলবুলের বিপদ টের পেয়েছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, নোদাখালির মানুষও। গোকনা গ্রামে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলেন রেবা বিশ্বাস নামের এক নারী। রাত ৩ টার দিকে ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর ভেঙে পড়ে শিরিষ গাছ। এতে চাপা পড়ে মারা যান ৪০ বছর বয়সী রেবা।

বুলবুলের দাপটে বিদ্যুতের খুঁটি উপড়ে যায় পশ্চিম মেদিনীপুরে। এতে মাইদুল গাজী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুল।

পাশাপাশি ঝড়ের দাপটে ঘর চাপা পড়ে মারা যান হিঙ্গলগঞ্জ মালেকানঘুমটির বাসিন্দা সুচিত্রা মন্ডল। নোদাখালিতে বুলবুলের তাণ্ডবে উড়ে যায় ঘরের চাল। ঘরে পানি ঢুকে যাওয়ায় টিভির সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সুদীপ ভক্ত (১৫)। এছাড়াও গাছ চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে রাজ্যের সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে।

অন্যদিকে নন্দীগ্রামে ভেকুটিয়ায় রাতে স্বামী সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন সুজাতা দাস। মাঝরাতে ঘরের ওপর গাছ ভেঙে চাপা পড়ে মারা যান সুজাতা। কালনাতে মারা গেছেন এক কৃষক। রাতে ফসলের ক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন সমীর মজুমদার। তখন আচমকা ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। পথেই মারা যান তিনি। বুলবুলের আঘাতে বালিগঞ্জে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ২:০৮)
  • ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard