গাজীপুরে এনএসআই তথ্যের ভিত্তিতে সাড়ে তিনশ লিটার ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা - Sotto Unmochon গাজীপুরে এনএসআই তথ্যের ভিত্তিতে সাড়ে তিনশ লিটার ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে এনএসআই তথ্যের ভিত্তিতে সাড়ে তিনশ লিটার ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ডেক্স রিপোর্ট / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে মহানগরীর বাসন ১৪ নম্বর ওয়ার্ডের হক মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাবুল টেলিকম নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুলকে ১২ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

​আদালত সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকানে অবৈধভাবে মজুদ করা প্রায় সাড়ে তিনশ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় জব্দকৃত ডিজেল আগামী তিন দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত শেষে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

​সম্প্রতি সারাদেশে জ্বালানি সংকটের অজুহাতে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চালকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে ‘তেল নেই’ সংবলিত নোটিশ ঝুলিয়ে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনভোগান্তি সৃষ্টিকারী এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১২:০৬)
  • ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard