
গাজীপুর মহানগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে মহানগরীর বাসন ১৪ নম্বর ওয়ার্ডের হক মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাবুল টেলিকম নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুলকে ১২ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
আদালত সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকানে অবৈধভাবে মজুদ করা প্রায় সাড়ে তিনশ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় জব্দকৃত ডিজেল আগামী তিন দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত শেষে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
সম্প্রতি সারাদেশে জ্বালানি সংকটের অজুহাতে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চালকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে ‘তেল নেই’ সংবলিত নোটিশ ঝুলিয়ে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনভোগান্তি সৃষ্টিকারী এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।