রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

Views: 2

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সাংবাদিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল সাংবাদিকদের ঐক্য, সম্প্রীতি এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরাই তাদের প্রধান দায়িত্ব। বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা গেলেও নীতি ও আদর্শ মেনে চললে এই পেশার মর্যাদা অক্ষুণ্ন থাকবে। কোনো সাংবাদিক পেশাগত কারণে হয়রানি বা নির্যাতনের শিকার হলে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব আপু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল এবং যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা। অতিথিদের তালিকায় আরও ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের এমডি মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।

​বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মন্ডল, সহসভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা। এছাড়াও ক্লাবের প্রেসিডিয়াম সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে লিয়াকত হোসেন, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক সহসভাপতি ফারুক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৮)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard