রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ - Sotto Unmochon রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ - Sotto Unmochon
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-২ আসনে বিএনপির ব্যতিক্রমি প্রচারণা: শতাধিক প্রতিবন্ধীকে নিয়ে ভোটারদের দ্বারে রনি রাজশাহী-৬ আসনে নির্বাচনী হাওয়া: বাঘায় জামায়াত প্রার্থী নাজমুল হকের ব্যাপক গণসংযোগ জনতা ভোট দিলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে: গাজীপুরে ডা. শফিকুর রহমান ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন বাঘায় তুলা চাষে নতুন সম্ভাবনা: অর্থকরী ফসলে কৃষকের বাড়ছে আগ্রহ টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার: ডিবি পুলিশের সফল অভিযান গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা, ছেলে র’ক্তা’ক্ত হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে এক বিশেষ নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চারঘাটের পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের উপস্থিতিতে প্রার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চারজন প্রার্থী পর্যায়ক্রমে তাদের নিজ নিজ নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার পাঠ করেন। বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারেননি, ফলে তার পক্ষে ইশতেহার পাঠ করেন জাকিরুল ইসলাম বিকুল। এ সময় অন্যান্য প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল সালাম সুরুজ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সরাসরি উপস্থিত থেকে তাদের ইশতেহার পাঠ করেন। প্রার্থীরা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নানামুখী প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী এবং বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক উপস্থিত ছিলেন। বক্তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রার্থীদের ইশতেহার অনুযায়ী জনগণের পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৩:১০)
  • ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭