রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সশ'স্ত্র হামলা: ২ আসামি গ্রেপ্তার - Sotto Unmochon রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সশ'স্ত্র হামলা: ২ আসামি গ্রেপ্তার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সশ’স্ত্র হামলা: ২ আসামি গ্রেপ্তার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

Views: 3

রাজশাহী নগরীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী কোর্ট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে ও মামলার ৩ নম্বর আসামি মিশাল (৩০) এবং বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ও মামলার ৫ নম্বর আসামি ইব্রাহিম (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মিশালের বিরুদ্ধে আগে থেকেই অ’স্ত্র মামলা রয়েছে এবং ইব্রাহিম এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও স’ন্ত্রাসী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা স’ন্ত্রাসী ইব্রাহিমকে গণপিটুনি দেয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অপর অভিযুক্ত সাইদ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

​ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে সশ’স্ত্র হামলার ঘটনা ঘটে। ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন নুরে ইসলাম মিলন (৪৫), সুরুজ আলী (৩০), সাইদ আলী (৩৮) ও রেন্টু (৩০)। এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রেসক্লাব পরিচালনার নামে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে গত শনিবার রাতে দেশীয় অ’স্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁরা ক্লাবে প্রবেশ করেন। প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পি’স্তল ঠেকিয়ে ক্লাবের সভাপতি রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দেন। ধস্তাধস্তির একপর্যায়ে সুরুজ আলী নামের এক অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমকে হ’ত্যার উদ্দেশ্যে আঘাত করলে তাঁর উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়, যেখানে পরবর্তীতে হাসপাতালে ১৩টি সেলাই দিতে হয়েছে।

​হামলার সময় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এগিয়ে এলে হামলাকারীরা একটি গাড়ি (কুমিল্লা-চ-৫১-০০২৮) ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিত্যক্ত গাড়িটি জব্দ করে। আহত সাংবাদিক নেতা রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে এবং মামলার বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৮:৫৮)
  • ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard