দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বাঘায় বিএনপি নেতার আর্থিক সহায়তা প্রদান  - Sotto Unmochon দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বাঘায় বিএনপি নেতার আর্থিক সহায়তা প্রদান  - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বাঘায় বিএনপি নেতার আর্থিক সহায়তা প্রদান 

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চন্ডিপুর বাজার সংলগ্ন ১ নং বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর আর্থিক সহযোগিতার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী তাপস কুমার এবং সঞ্চালনায় ছিলেন শ্রী নয়ন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হামিদুল ইসলাম (হায়দার মিলিটারী)। প্রধান বক্তা ছিলেন ধীরেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদ হাসান।

প্রধান অতিথি মোঃ হামিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আমিনুল ইসলাম মিঠু। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে দাঁড়ায়। শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা জোরদার করে।

তথ্যসূত্রে জানা গেছে, বাঘার ৪১টি মন্দিরে প্রতিটিতে ২,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের পদক্ষেপ আগামী প্রজন্মের কাছে সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১০:০৮)
  • ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard