গাজীপুর মহানগীর বোর্ড বাজার এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Sotto Unmochon গাজীপুর মহানগীর বোর্ড বাজার এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর মহানগীর বোর্ড বাজার এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মির্জাপুর সিএনজি স্টেশনে এসে জড়ো হন। পরে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৩ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গাছা থানার বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল সিপাহী, সিনিয়র সহসভাপতি এএসএম নাঈম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মোঃ ফারুক হোসেন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া সহ যুবদল, ছাত্রদল, ওলামাদল, শ্রমিক দল ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন, সিনিয়র যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাহ উদ্দিন, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সম্পাদক আব্দুর রহিম মাতবর, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, সম্পাদক বাবুল হোসেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক হারুন-অর রশিদ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি নাসিরুদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৩:৩৭)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard