Views: 0

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যু’ত্থানের প্রথম বর্ষপূর্তি পলক্ষ্যে গাজীপুরে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫আগস্ট) গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির আয়োজনে এ পলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি বাস্তবায়ন করেন নেতাকর্মীরা।
গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাই ও সাবেক সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি থাানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোর্ডবাজার মুনসুরপ্লাজার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সেখানে জুলাই- আগস্ট স্বৃতিচারণ করে দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগ বিষয়ক গঠনমূলক আলোচনা করেন নেতৃবৃন্দরা।
এসময় প্রধান আলোচকের বক্তব্যে থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাই বলেন, বর্তমান তত্বাবধায়ক সরকার জনগণের দাবীকে উপেক্ষা করে নির্বাচন বিলম্বের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, অনতিবিলম্বে জনগণের রায়ের প্রতি শ্র’দ্ধাশীল হয়ে জাতীয় নির্বাচন দিবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। জুলাই-আগস্টে শহীদ ও আ’হত সকল যো’দ্ধাদের প্রতি স্বৃ’তিচারণ করে বক্তব্যের ইতি টানেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, তিনি বলেন দলের প্রতি শ্র’দ্ধা রেখে আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এগীয়ে যেতে চাই। বক্তব্যের একাংশে তিনি নির্বাচন তরান্বিতের দাবি জানিয়ে গণঅভ্যু’ত্থানে শ’হীদ ও আহতদের আ’শু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।
সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম নাইম, সিনিয়র যুগ্ম-সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারি ও আব্দুস সালাম মন্ডল প্রমূখ।
এছারা বিএনপির সহযোগী সংগঠনের নেতা হিসেবে বক্তব্য দেন, গাছা থানা যুবদল সদস্য সচিব ইফতেখার আহম্মেদ রিপন, যুবদল যুগ্ম আহ্বায়ক এমদাদুল সিপাই, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা এলাকার প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ যুবদল যুগ্ম-আহ্বায়ক জুয়েল তাজ, সোলেমান সরকার, সালাম ভূঞা ও রুবেল সরকার। এছারা আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আলিফ, নাদিম ও নাবিল সিপাই। এসময় এতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থকরা।