রিকশাচালকের সততায় ২০ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী - Sotto Unmochon রিকশাচালকের সততায় ২০ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রিকশাচালকের সততায় ২০ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

Reporter Name / ৭১ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

Views: 0

রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফেরত পেলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারের সার ব্যবসায়ী রাজীব প্রসাদ। রিকশাচালকের সততা আর পুলিশি তৎপরতায় এই টাকা তিনি ফেরত পেয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রাজীব প্রসাদ বগুড়া শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড় থেকে রিকশায় উঠে সাতমাথায় বাস ধরার জন্য নামেন। এ সময় তিনি ভুল করে ২০ লাখ টাকাসহ একটি ব্যাগটি রিকশায় ফেলে যান। কিছুক্ষণ পর ব্যাগটির কথা মনে হলেও ততক্ষণে চালক রিকশা নিয়ে সাতমাথা থেকে চলে গেছেন। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানান রাজীব।

সিসিটিভির ফুটেজ দেখে রিকশাচালক লাল মিয়াকে খুঁজে বের করে পুলিশ। পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে ২০ লাখ টাকাসহ ব্যাগটি রাজীবের হাতে তুলে দেওয়া হয়।

লাল মিয়া পুলিশকে জানান, তিনি রিকশায় ফেলে যাওয়া টাকার মালিককে হন্যে হয়ে খুঁজছিলেন। মালিকের কাছে টাকা হস্তান্তরের সময় তিনিও উপস্থিত ছিলেন। ব্যবসায়ী রাজীব বলেন, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি।

পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান বিষয়টি জানার পরপরই টাকা উদ্ধারে তৎপরতা শুরু করেন। এ সময় সিসিটিভির ফুটেজ দেখে রিকশাচালককে সনাক্ত করা হয়। পরে অন্য রিকশাচালকের সহায়তায় লাল মিয়াকে খুঁজে বের করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (ভোর ৫:২৯)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard