ট্রেনে কক্সবাজার ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রুবেল - Sotto Unmochon ট্রেনে কক্সবাজার ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রুবেল - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ট্রেনে কক্সবাজার ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রুবেল

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

Views: 0

কক্সবাজারে ঘুরতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রুবেল মিয়াকে (২০)।

তিনি উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি পশ্চিম তালুকদার বাড়ির আবদুর রহমান ফটিক মিয়ার ছেলে।

উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী জানান, রুবেলসহ একই এলাকার ৪ বন্ধু সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে উদয়ন এক্সপ্রেসে করে কক্সবাজারে বেড়ানোর উদ্দেশে রওনা হন। পথে কসবায় দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান রুবেল। বাকি ৪ বন্ধুর মধ্যে একজন গুরুতর আহত এবং বাকিরা অক্ষত রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত রুবেলের চাচাতো ভাই ফুল মিয়া বলেন, স্থানীয় শানখলা মাদ্রাসার দাখিল পড়ুয়া ছাত্র ছিলেন রুবেল। ৪ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে লাশ হয়ে ফিরতে হলে তাকে।

তিনি আরও জানান, খবর পেয়ে বেলা ১১টায় সময় তারা লাশ নিয়ে বাড়ি ফিরেন। শোকে কাতর রুবেলের মা বার বার মূর্ছা যাচ্ছেন। পুত্রবিয়োগের শোকে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে দুপুর ২টায় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:০৯)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard