শীতে হাঁপানি থেকে বাঁচার ঘরোয়া উপায় - Sotto Unmochon শীতে হাঁপানি থেকে বাঁচার ঘরোয়া উপায় - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

শীতে হাঁপানি থেকে বাঁচার ঘরোয়া উপায়

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

শীতে আসলেই শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে। হঠাৎ করে হাঁপানির কারণে দম বন্ধ হওয়ায় কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সব সময় ইনহেলারের ওপর নির্ভর করলে কিন্তু হবে না।

হাঁপানি কি?
হাঁপানি একটি শ্বাসকষ্টজনিত রোগ। হাঁপানির অর্থ হলো বা হাঁ-করে শ্বাস নেয়া। হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসনালিতে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য হয় শ্বাসকষ্ট। সারা বিশ্বের প্রায় ১৫ কোটিরও বেশি মানুষ অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতি বছর ৫০ হাজার লোক এই রোগে আক্রান্ত হয়। মাত্র পাঁচ শতাংশ রোগী চিকিৎসা লাভ করে।
যাদের অ্যাজমা আছে তাদের সঙ্গে সাধারণত ইনহেলার থাকে। তবে কোনো কারণে হাতের কাছে ইনহেলার না থাকলে কী করণীয়?

আসুন জেনে নেই হাঁপানি থেকে বাঁচাতে কী করবেন?

১. যদি শ্বাসকষ্টের সমস্যা হয়েই থাকে তবে সোজা হয়ে বসুন। এ সময় লম্বা শ্বাস নিন। আস্তে আস্তে দেখবেন কষ্ট অনেকটা কম মনে হচ্ছে।

২. হাঁসফাঁস যেন না ধরে সে জন্য লম্বা এবং গভীরভাবে দম নিন। তবে খুব বেশি চাপ নিয়ে দম নেবেন না। আস্তে আস্তে দম নিন। দেখবেন শারীরিকভাবে আপনি ভালো বোধ করবেন।

৩. আতঙ্কিত হবেন না। এ সময় বুকের মাংসপেশি আরও শক্ত হয়ে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে। তাই মোটেই আতঙ্কিত হবেন না। দুশ্চিন্তা করবেন না।

৪. ধুলাবালি এবং রাসায়নিক বাষ্প থেকে প্রচুর পরিমাণে এলার্জির সমস্যা দেখা দেয়। এলার্জির সমস্যা হলে শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই সব ধরনের ধোঁয়া, ধুলাবালি এবং রাসায়নিক বাষ্প থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনুন।

৫. শ্বাসকষ্টের সমস্যা হলে ক্যাফেইনযুক্ত গরম পানীয় পান করুন। এতে শ্বাসনালি খুলবে। তাতেও কাজ না হলে অ্যাম্বুলেন্স ডাকুন। ফোন দিন ৯৯৯ নম্বরে।

৬. সোজা হয়ে বসে তা গ্রহণ করুন। চার মিনিট অপেক্ষা করুন। সমস্যা দূর না হলে আরেকবার ইনহেলার ব্যবহার করুন। দম ফুরানো ভাব না সারলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৩:২২)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard