অনড় ফজলুর রহমান, সেনাবাহিনীর হুঁশিয়ারি, পদত্যাগ করবেন না ইমরান খান - Sotto Unmochon অনড় ফজলুর রহমান, সেনাবাহিনীর হুঁশিয়ারি, পদত্যাগ করবেন না ইমরান খান - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

অনড় ফজলুর রহমান, সেনাবাহিনীর হুঁশিয়ারি, পদত্যাগ করবেন না ইমরান খান

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

Views: 0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না।

তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে। খবর পার্সটুডে’র।

ইমরান খান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে তার সরকার বেশ কিছু বিষয়ে সমঝোতা করেছে। কিন্তু এসব দল যদি সে সমঝোতা মেনে না চলে বা সংবিধান লঙ্ঘন করে কিংবা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাক প্রধানমন্ত্রী তার দেশকে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন হিসেবে আখ্যায়িত করে বলেন, বিরোধীরা যত খুশি আন্দোলন করতে পারে কিন্তু আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।

মওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ফজল শাখা ইমরান খান সরকারের পদত্যাগের দাবি শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী অবস্থান ধর্মঘট করে যাচ্ছে। তবে অন্য কোনো রাজনৈতিক দল এই ধর্মঘটে যোগ দেয়নি।

এদিকে আন্দোলনের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।

পাক সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর শনিবার রাওয়ালপিন্ডিতে বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা বিরোধীদের আন্দোলনের মুখে সাংবিধানিকভাবে নির্বাচিত ইমরান খান সরকারকে সমর্থন দিয়ে যাবে। জেনারেল গফুর বলেন, সেনাবাহিনী তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং সংবিধান মেনে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ৭:১৮)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard