বাংলাদেশ সরকারকে জিম্মি করে বিদ্যুৎকেন্দ্র করাচ্ছে ভারত-চীন। - Sotto Unmochon বাংলাদেশ সরকারকে জিম্মি করে বিদ্যুৎকেন্দ্র করাচ্ছে ভারত-চীন। - Sotto Unmochon
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাংলাদেশ সরকারকে জিম্মি করে বিদ্যুৎকেন্দ্র করাচ্ছে ভারত-চীন।

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

Views: 0

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। পরিবেশবিদরা এর বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, এসব প্রকল্প পরিবেশের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। এমন পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে দেশের সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে টিআইবি। ভারত ও চীন বাংলাদেশ সরকারকে জিম্মি করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাধ্য করছে বলেও মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, চীন ও ভারত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে গেছে। অথচ বাংলাদেশে এসব প্রকল্প বাস্তবায়নে তারা সরকারকে জিম্মি করছে। চীন, ভারত এবং আন্তর্জাতিক কয়লাভিত্তিক গ্রুপদের চক্রান্ত থেকে বের হয়ে আসার জন্য তিনি সরকার ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ র‌্যালিতে ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি বৈশ্বিক শত্রুর কারণে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনে নেতিবাচক অবদান রাখছি। এটা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। প্যারিস চুক্তি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে পাঁচ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুুতি দিয়েছে বাংলদেশ।টিআইবি মনে করে, রামপাল, মাতারবাড়ি, পায়রা, ট্যাংরাগিরির মতো বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ওই চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তথ্যসূত্র. ভয়েস অফ অ্যামেরিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:১৩)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard