সার্জেন্ট হিমেলের অদম্য চেষ্টায় অপরাধী আটক - Sotto Unmochon সার্জেন্ট হিমেলের অদম্য চেষ্টায় অপরাধী আটক - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সার্জেন্ট হিমেলের অদম্য চেষ্টায় অপরাধী আটক

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

Views: 0

গত বৃহস্পতিবার সকালে ৯টার দিকে ঘুমন্ত অবস্থায় আমি।এমন অবস্থায় এক বান্ধবীর (সংগত কারণেই পরিচয় বলছি না) কান্নারত অবস্থায় কল এলো। রীতিমত আবাক হয়ে যাচ্ছি যে অপাশ থেকে শুধু কান্নার শব্দই পাচ্ছি।কিছুক্ষণ পর আমার বান্ধবীটি জানালো যে অগ্রদূত বাসে পাশের সিটে বসা প্যাসেঞ্জার এবং বাসের কন্ডাক্টর হেনস্থা করছে আর শরীরে স্পর্শ করছে।যা স্বাভাবিকভাবেই ওর মানসিক অবস্থা দুর্বল করে দিয়েছে। কিছুক্ষণ কথা বলার পর ওকে জানালাম লাইনে থাকার জন্য এবং আমার সাথে কথা চালিয়ে যাবার জন্য।আমি নিজেকে মানসিকভাবে খানিকটা গুছিয়ে ঢাকা সিটির সার্জেন্ট হিমেল ভাইয়াকে কল দিয়ে বিষয়টি অবগত করলাম।ভাইয়া পরামর্শ দিলেন বাস থেকে নামার পর বাসের নম্বরটি যেন উনাকে জানাই। আমি আমার বান্ধবীকে তা জানিয়ে দিলাম যেন বাস নম্বরটি খেয়াল করে।ও বাস থেকে নেমে বাসের পেছনে লেখা নম্বর প্লেটের নম্বর আমাকে জানিয়ে দিলো।আমি সেটা সার্জেন্ট হিমেল ভাইয়াকে জানিয়ে দিলাম। হিমেল ভাইয়া জানালেন উনি যথাযথ ব্যবস্থা নিচ্ছে।আমি বান্ধবীকে কিছুটা সাহস যুগিয়ে বললাম যে কাজে যাচ্ছে সেখানে ঠিকঠাকভাবে যেন পৌছায়। বিকেলে হিমেল ভাইয়া কল দিয়ে বললেন যে বাসটি আটকে রাখা হয়েছে।আমি চলে গেলাম সেখানে কিন্তু সেই কন্ডাক্টর পালিয়েছে।ঘন্টাখানেক পর সেই কন্ডাক্টরকে সেই গাবতলীর ভেতর থেকে ধরে নিয়ে আসা হলো।আমিও বান্ধবীকে কল দিয়ে আসতে বললাম যেন লোকটাকে এসে নিশ্চিত করে। নিশ্চিত করা হলো যে এই সেই কন্ডাক্টর।

জেরার তোপে সে স্বীকার করলো যে সে এই ঘৃণ্য কাজটি করেছে।এরপর সার্জেন্ট হিমেল ভাইয়া সেই কন্ডাক্টরের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করেন। তুমুল ব্যস্ততার মাঝেও হিমেল ভাইয়ার এই অসামান্য উপকারটি করে দেয়ার জন্য আজীবন কৃতজ্ঞতা আর শ্রদ্ধা রইবে। সার্জেন্ট হিমেল ভাইয়া জানিয়েছেন “এমন ধরনের বা যেকোনো ধরনের সমস্যার সহায়তার জন্য 999-এ কল দিয়ে সমস্যার কথা শেয়ার করার জন্য।এতে দ্রুততম সময়ে সমাধান পাওয়া যায়।

আমার ব্যক্তিগত একটি পরামর্শ থাকবে। কোন মেয়ে যদি এমন অবস্থায় পড়েন তবে অনুগ্রহ করে কোন সংকোচবোধ না করে একটু উঁচু স্বরে প্রতিবাদ জানাবেন বা পাশের কোন মানুষকে জানাবেন বিষয়টি। পাবলিক বাসে এতোগুলো মানুষের মাঝে একজন ভালো মানুষ পাবেন যিনি আপনার পাশে থাকবেন।সবাই নিরাপদ ও সুস্থ থাকুন।”

শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার গৌরব এনামুল হক হিমেল।ধন্যবাদ ভাইয়া আপনাদের মত সৎ ও সাহসী মানুষ আছে বলেই আমরা এখনো ভরসা পাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১০:০৯)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard