গাজীপুরে সিলিং ফ্যানে ঝু'লছিল পোশাক শ্রমিকের নি'থর দেহ - Sotto Unmochon গাজীপুরে সিলিং ফ্যানে ঝু'লছিল পোশাক শ্রমিকের নি'থর দেহ - Sotto Unmochon
  • রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে সিলিং ফ্যানে ঝু’লছিল পোশাক শ্রমিকের নি’থর দেহ

ডেক্স রিপোর্ট / ৮ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া সরকারবাড়ি এলাকায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক ঝু’লন্ত ম’রদেহ উ’দ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ ভাড়া বাসা থেকে তার ম’রদেহটি উ’দ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ ম’রদেহটি হেফাজতে নিয়েছে।

​নি’হত ওই শ্রমিকের নাম শরীফা (৩৮)। তিনি তিন সন্তানের জননী ছিলেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। শরীফার মূল বাড়ি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে হলেও কর্মসূত্রে তিনি দীর্ঘ দিন ধরে বাসন এলাকার সরকারবাড়ি নামক স্থানে সপরিবারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সন্তানদের দ্রুত ঘুমিয়ে পড়ার পরামর্শ দিয়ে শরীফা নিজের শয়নকক্ষে প্রবেশ করেন। রোববার দুপুর পর্যন্ত তার কোনো সাড়াশব্দ না পেয়ে দুই ছেলে ঘরে উঁকি দিলে মাকে সিলিং ফ্যানের সাথে ঝু’লন্ত অবস্থায় দেখতে পায়। সন্তানদের গগনবিদারী চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে কর্মস্থলে থাকা শরীফার স্বামী ও বড় মেয়ে দ্রুত বাসায় ফেরেন।

​সংবাদ পেয়ে বাসন থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম’রদেহ উ’দ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃ’ত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ম’রদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ১০:৩৪)
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard