
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া সরকারবাড়ি এলাকায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক ঝু'লন্ত ম'রদেহ উ'দ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ ভাড়া বাসা থেকে তার ম'রদেহটি উ'দ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ ম'রদেহটি হেফাজতে নিয়েছে।
নি'হত ওই শ্রমিকের নাম শরীফা (৩৮)। তিনি তিন সন্তানের জননী ছিলেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। শরীফার মূল বাড়ি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে হলেও কর্মসূত্রে তিনি দীর্ঘ দিন ধরে বাসন এলাকার সরকারবাড়ি নামক স্থানে সপরিবারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সন্তানদের দ্রুত ঘুমিয়ে পড়ার পরামর্শ দিয়ে শরীফা নিজের শয়নকক্ষে প্রবেশ করেন। রোববার দুপুর পর্যন্ত তার কোনো সাড়াশব্দ না পেয়ে দুই ছেলে ঘরে উঁকি দিলে মাকে সিলিং ফ্যানের সাথে ঝু'লন্ত অবস্থায় দেখতে পায়। সন্তানদের গগনবিদারী চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে কর্মস্থলে থাকা শরীফার স্বামী ও বড় মেয়ে দ্রুত বাসায় ফেরেন।
সংবাদ পেয়ে বাসন থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম'রদেহ উ'দ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃ'ত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ম'রদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।