গাজীপুর–১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: চার প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি - Sotto Unmochon গাজীপুর–১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: চার প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি - Sotto Unmochon
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর–১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: চার প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি

ডেক্স রিপোর্ট / ৬৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 1

গাজীপুর–১ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে চার প্রার্থীর বিরুদ্ধে। বিধি ভঙ্গ করে আগাম প্রচারণা চালানোর দায়ে এই চার প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

​গণফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত মাছ প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরুর নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন সভা-সমাবেশ ও ভোট প্রার্থনার আয়োজন করেছেন। এছাড়াও নির্ধারিত সময়ের পূর্বে বিভিন্ন এলাকার দেয়াল ও গণপরিবহনে বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে তারা আচরণবিধি স্পষ্টত লঙ্ঘন করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট ছবি, ভিডিও এবং বিভিন্ন অনলাইন লিংক সংযুক্ত করা হয়েছে।

​অভিযোগের তালিকায় থাকা প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী মোঃ মজিবুর রহমান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ শাহ্ আলম বকশী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমারাত হোসেইন খান (মোটরসাইকেল)। অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, বিএনপির প্রার্থী মজিবুর রহমান গত ২০ জানুয়ারি চান্দনা চৌরাস্তার একটি কনভেনশন হলে রাজনৈতিক কর্মসূচির আড়ালে মূলত নির্বাচনি জনসভা পরিচালনা করেছেন এবং সেখানে তিনি ভোটারদের কাছে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন।

​অভিযোগকারী প্রার্থী আতিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আচরণবিধি ছোট-বড় সকল প্রার্থীর জন্যই সমানভাবে প্রযোজ্য। কিন্তু কিছু প্রার্থী প্রকাশ্যেই এসব নিয়মের তোয়াক্কা করছেন না। তিনি মনে করেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে এ ধরনের আচরণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আচরণবিধি অনুযায়ী এই ধরনের গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ১:৫০)
  • ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard