গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য আনা গ্যাস বেলুন বি’স্ফোরণে অন্তত ১৫ জন দ’গ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে শিশু ও কিশোরের সংখ্যাই বেশি বলে হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার বিকেলে গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার শোভাযাত্রা ও র্যালিকে কেন্দ্র করে একটি রাজনৈতিক কার্যালয়ে বেলুন প্রস্তুত করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, অসাবধানতাবশত হঠাৎ বিকট শব্দে বি’স্ফোরণ ঘটলে আশপাশে থাকা কর্মীরা দ’গ্ধ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা দ’গ্ধদের উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ জানান, বি’স্ফোরণের ঘটনায় দ’গ্ধ হয়ে অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশ’ঙ্কা করা হচ্ছে কারণ অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্য পরবর্তীতে হাসপাতালে আসছেন। আহতদের অধিকাংশের বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ’গ্ধদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও টঙ্গীর এই হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট না থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। আহতদের দেওয়া তথ্য অনুযায়ী, রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বা বেলুন থেকেই এই বি’স্ফোরণের সূত্রপাত। অন্য কোনো নাশকতামূলক ঘটনার প্রমাণ মেলেনি। বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইনশৃ’ঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।