গাজীপুরে মহাসড়ক অবরোধ: বিকাশ লেনদেন সীমা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - Sotto Unmochon গাজীপুরে মহাসড়ক অবরোধ: বিকাশ লেনদেন সীমা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে মহাসড়ক অবরোধ: বিকাশ লেনদেন সীমা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ডেক্স রিপোর্ট / ৫২ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

বিকাশে লেনদেনের সীমাবদ্ধতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর। সোমবার দুপুর থেকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশে এক হাজার টাকার বেশি লেনদেন করতে না পারা এবং ক্যাশ আউট জটিলতাকে কেন্দ্র করে এই অসন্তোষের সূত্রপাত হয়। দীর্ঘ সোয়া দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

​বিক্ষুব্ধ শ্রমিকদের সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিক ওয়াশিং ও লাবাব ফ্যাশনের শ্রমিকরা দুপুর ২টার দিকে মহাসড়কে অবস্থান নেন। ইউনিক ওয়াশিং কারখানার শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রাখা হয়েছে। সোমবার বেতন পরিশোধের কথা থাকলেও হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করা হয়। এতে শ্রমিকদের বাড়ি ফেরা এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে লাবাব ফ্যাশনের শ্রমিকদের দাবি, বর্তমান নির্বাচনকালীন পরিস্থিতিতে বিকাশে টাকা উত্তোলনে সীমাবদ্ধতা থাকায় তারা চরম অর্থ সংকটে পড়েছেন। বকেয়া পাওনা নগদে পরিশোধের দাবি জানালেও কর্তৃপক্ষ তা গ্রাহ্য না করায় তারা সড়কে নামতে বাধ্য হন।

​অবরোধ চলাকালীন মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অসংখ্য জরুরি যানবাহন আটকা পড়ে। শ্রমিকদের দাবি, বিক্ষোভ চলাকালে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তবে বিকেলের দিকে আলোচনার মাধ্যমে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে ৪টা ১৫ মিনিটের পর থেকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। গাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ১০:৩০)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard