গাজীপুরে ৩ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার - Sotto Unmochon গাজীপুরে ৩ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে ৩ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার

ডেক্স রিপোর্ট / ৫৭ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 1

গাজীপুর মহানগরীর গাছা থানায় ৩ বছর বয়সী এক শিশুকে ধ‘র্ষণের অভিযোগে মো. ঝন্টু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি সকালে গাছার পলাশোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে মৃত সিরাজ মিয়ার ছেলে প্রতিবেশী মো. ঝন্টু ভুক্তভোগীর বাসায় এসে তার অসুস্থ মায়ের সহায়তার নাম করে ধনিয়া পাতা পরিষ্কার করে দিতে বলেন। শিশুটির মা যখন কাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে আসামি বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে অবুঝ শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে যান।

কিছুক্ষণ পর শিশুর চিৎকারের শব্দ শুনতে পেয়ে মা তাকে ডাকাডাকি শুরু করেন। এর কিছুক্ষণ পরেই শিশুটি বিপর্যস্ত অবস্থায় আসামির ঘর থেকে বের হয়ে আসে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি তার মাকে জানায় যে, লুকোচুরি খেলার ছলে আসামি ঘরের দরজা আটকে তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বর্তমানে ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (ভোর ৫:৪১)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard