নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন - Sotto Unmochon নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

জাতীয় বেতন স্কেল ও পে-কমিশন ২০২৫-এর সুপারিশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর বাঘা উপজেলা। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নিয়ে তাদের নায্য দাবির পক্ষে ক্ষোভ প্রকাশ করেন।

​সমাবেশে বক্তারা ক্ষোভের সাথে জানান, জাতীয় বেতন পে-কমিশন ২০২৫ গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছে। কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে নির্দিষ্ট বেতনে সরকারি কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে চরম হিমশিম খাচ্ছেন। জীবনযাত্রার মান বজায় রাখা এখন তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় অবিলম্বে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানান।

​উক্ত কর্মসূচিতে বাঘা উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, কৃষি ও মৎস্য অফিস, প্রকৌশলীর কার্যালয়, নির্বাচন অফিস, শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, সমাজসেবা, সমবায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে দাপ্তরিক কাজ সাময়িক বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন দপ্তরে এক প্রকার স্থবিরতা লক্ষ্য করা যায়।

​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেদন জমা হওয়ার পরও প্রজ্ঞাপন জারিতে এই বিলম্ব সাধারণ কর্মচারীদের মাঝে চরম অসন্তোষের জন্ম দিচ্ছে। যদি অতি দ্রুত সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা না হয়, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে বিক্ষোভ সমাবেশ ও পূর্ণ কর্মবিরতির মতো আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:২৪)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard