গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ২২ মামলার আসামিসহ ৩ দুর্ধর্ষ অপরাধী গ্রেফতার - Sotto Unmochon গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ২২ মামলার আসামিসহ ৩ দুর্ধর্ষ অপরাধী গ্রেফতার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ২২ মামলার আসামিসহ ৩ দুর্ধর্ষ অপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ মামলার আসামি মো. মঞ্জু মিয়াসহ তিন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

​গ্রেফতারকৃতদের মধ্যে মো. মঞ্জু মিয়া (৪০) এক কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। তিনি উত্তর খাইলকুর এলাকার মৃত খোরশেদের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অ’স্ত্র আইন, পুলিশ এসল্ট ও মাদক সংক্রান্ত মোট ২২টি মামলা চলমান রয়েছে। অভিযানে গ্রেফতার হওয়া অপর আসামি শেখ শরিফ (৩০) গাছা বাজার ৩নং কলোনী এলাকার বাসিন্দা; তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৩টি মামলা রয়েছে। এছাড়া সাউথ কালিয়াকৈর এলাকার মো. সুমন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীতে অপরাধীদের তৎপরতা কঠোরভাবে দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এমন বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৯:১০)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard