গাজীপুরে ফিল্মি স্টাইলে ককটেল বিস্ফো'রণ ও গু'লি ছুড়ে ২৪ লাখ টাকা ছিনতাই - Sotto Unmochon গাজীপুরে ফিল্মি স্টাইলে ককটেল বিস্ফো'রণ ও গু'লি ছুড়ে ২৪ লাখ টাকা ছিনতাই - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে ফিল্মি স্টাইলে ককটেল বিস্ফো’রণ ও গু’লি ছুড়ে ২৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তা এলাকায় প্রকাশ্য দিবালোকে ককটেল বি’স্ফোরণ ও ফাঁকা গু’লি ছুড়ে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের এক দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। সশ’স্ত্র দুষ্কৃতকারীদের হামলায় মানি কালেক্টর মো. হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন সশ’স্ত্র ছিনতাইকারী হঠাৎ ককটেল বিস্ফোরণ ও এক রাউন্ড ফাঁকা গু’লি ছুড়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা মানি কালেক্টর হাবিবুর রহমানের গতিরোধ করে তার কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংশ্লিষ্ট এজেন্ট শাখার কর্মকর্তাদের তথ্যমতে, হাবিবুর রহমান ভোগড়া বাইপাস এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

​বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুষ্কৃতকারীরা ককটেল ফাটিয়ে ও ফাঁকা গু’লি ছুড়ে ত্রাস সৃষ্টি করে বিপুল অংকের টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে। তবে ব্যস্ততম এই এলাকায় দিনের আলোতে এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৯:১১)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard