
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তা এলাকায় প্রকাশ্য দিবালোকে ককটেল বি'স্ফোরণ ও ফাঁকা গু'লি ছুড়ে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের এক দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। সশ'স্ত্র দুষ্কৃতকারীদের হামলায় মানি কালেক্টর মো. হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন সশ'স্ত্র ছিনতাইকারী হঠাৎ ককটেল বিস্ফোরণ ও এক রাউন্ড ফাঁকা গু'লি ছুড়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা মানি কালেক্টর হাবিবুর রহমানের গতিরোধ করে তার কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সংশ্লিষ্ট এজেন্ট শাখার কর্মকর্তাদের তথ্যমতে, হাবিবুর রহমান ভোগড়া বাইপাস এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুষ্কৃতকারীরা ককটেল ফাটিয়ে ও ফাঁকা গু'লি ছুড়ে ত্রাস সৃষ্টি করে বিপুল অংকের টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে। তবে ব্যস্ততম এই এলাকায় দিনের আলোতে এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।