সু'ষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য অত্যন্ত গু'রু'ত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা - Sotto Unmochon সু'ষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য অত্যন্ত গু'রু'ত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা - Sotto Unmochon
  • সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সু’ষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য অত্যন্ত গু’রু’ত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

Views: 0

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সু’ষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২জানুয়ারি) দুপুরে গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত কার্যক্রম (ট্রেনিং) গ্রহণ করেছে। এরই মধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা ও থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লাখ সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

নির্বাচনে অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি সু’ষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র দায়িত্ব সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আখ্যায়িত করে তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে তা রাষ্ট্রের ভিত্তিকেই ক্ষতিগ্র’স্ত করে।

তিনি বলেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষকও নয়। তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় কর্মচারী। তাই কোনো বেআইনি আদেশ, পক্ষপাতমূলক কর্মকাণ্ড বা স্বার্থান্বেষী এজেন্ডার অংশ না হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৪:৪৮)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard