গাজীপুরে একাধিক আগ্নেয়া'স্ত্র ম্যাগজিন ও গু'লিসহ গ্রেপ্তার মিয়া কসাই - Sotto Unmochon গাজীপুরে একাধিক আগ্নেয়া'স্ত্র ম্যাগজিন ও গু'লিসহ গ্রেপ্তার মিয়া কসাই - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে একাধিক আগ্নেয়া’স্ত্র ম্যাগজিন ও গু’লিসহ গ্রেপ্তার মিয়া কসাই

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের অভিযানে আগ্নেয়া’স্ত্রসহ এক কসাইকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ডিসেম্বর) রাত ১০টায় তাকে আটক করে জিএমপি গাছা থানা পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুর ১২টায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এক ব্রীফিংয়ে এ তথ্য জানান জিএমপি’র ক্রাইম ডিসি দক্ষিণ বিভাগের মোঃ মহিউদ্দিন আহমেদ।

ব্রিফিংয়ে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া চায়না ফেক্টরীর গলির জনৈক তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মুসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) এর ভাড়াকৃত রুমে অভিযান চালায় পুলিশ।

এসময় তার রুমের স্টিলের আলমিরা থেকে দু’টি বিদেশি পি’স্তল, চার’টি ম্যাগজিন ও ২৪রাউন্ড গু’লিসহ মিয়া কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। মুসলেম উদ্দিন বরিশালের বাকেরগঞ্জ থানার মৃ’ত জালাল মিয়া ও মৃ’ত রওসন আরা দম্পতির ছেলে। সে ভোটার আইডিতে স্তায়ী ঠিকানা উল্লেখ করে ডিএমপি’র হাতিরঝিল থানার নয়াটোলা মগবাজার এলাকায়।

পুলিশ জানায় অস্থায়ী সে জিএমপি’র গাছা থানা এলাকায় থেকে অ’স্ত্রের কারবার চালাতো কসাই পেশার আড়ালে। এ ঘটনায় গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তার বিরুদ্ধে হাতিরঝিল ও শাহজাহানপুর থানায় মাদক ও অ’স্ত্র আইনে আরো দু’টি মামলার সন্ধ্যান পেয়েছে পুলিশ। ১৮৭৮সালের অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (দুপুর ২:৫৩)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard