গাজীপুর মহানগরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা - Sotto Unmochon গাজীপুর মহানগরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা - Sotto Unmochon
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর মহানগরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক / ৮৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুর মহানগরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে গাজীপুর মহানগরে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে মহানগরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক-মহাসড়ক ও গ্রামাঞ্চল। কুয়াশার কারণে সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

 আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পষর্ন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় এখনকার মতো শীতের অনুভূতি থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন। ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কেটে যেতে পারে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় মহানগরের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীত থেকে বাঁচতে অনেককে গরম কাপড় গায়ে জড়িয়ে রাস্তার পাশে খড়কুটো ও কাগজ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। সূর্যের দেখা না পাওয়া পর্যন্ত অনেক মানুষ ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছেন।

গাছায় রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, শীত অনেক বেশি, কিন্তু পরিবার চালাতে বের হতেই হয়। কাজ না করলে খাবো কি।ইজিবাইক চালক ইমরান জানান, ভোরে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েই খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। রিকশাচালক জয়নাল জানান, শীত ও ঘন কুয়াশার কারণে সকালে কাজে বের হতে দেরি হয়। এতে সারাদিনে তার আয় সীমিত হয়ে পড়ে পাঁচ থেকে সাতশ টাকায়, যা দিয়ে কোনোরকমে সংসার চালাতে হয়।কৃষক আব্দুর রহমান বলেন, সকালে জমিতে চাষ করতে খুব কষ্ট হয়। পানি খুব ঠান্ডা থাকে,বেশিক্ষণ থাকা যায় না, হাত পা অবশ হয়ে যায়।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী ডা. নাহিদা সুলতানা বলেন,শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতজনিত রোগ বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি। পাশাপাশি পরিবেশ রক্ষায় খড়কুটো ও প্লাস্টিক পোড়ানো থেকে বিরত থেকে নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে শীত নিবারণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া জন্য পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (বিকাল ৪:২৪)
  • ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard