• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সদর মেট্রো থানায় যোগদানের পর থেকেই অপরাধীদের বি’রুদ্ধে কঠোর ওসি আমিনুল ইসলাম: সেবার মান বাড়তেই চক্রান্ত শুরু  গাজীপুরের সালনায় ঝুট গুদামে আ’গুন এক ঘণ্টায় নিয়’ন্ত্রণ রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই: আবু সাঈদ চাঁদ সু’ষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য অত্যন্ত গু’রু’ত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পি’স্তলসহ যুবক আটক জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা রোধে গাজীপুরের সরব ভূমিকায় মাঠে সেনা টহল জোরদার গাজীপুর শ্রীপুরে বনশ্রী পরিবহনের এক শ্রমিকের ম’রদেহ উ’দ্ধার এনসিপি কর্মীকে গু’লি করে বাইক ছিনতাই: ২৪ ঘণ্টায় উ’দ্ধার, আসামি শনাক্ত
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

টঙ্গীতে একই পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকার একটি পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ডিসেম্বর) দুপুরে কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার অন্তত অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর আগে গত মঙ্গলবার একই কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার সকালে শ্রমিকেরা নিয়মিত সময়েই কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে কারখানার কয়েকটি বিভাগের শ্রমিক হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে তাঁদের মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমির উপসর্গ দেখা দেয়। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিত্যানন্দ পাল জয় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন শ্রমিক অসুস্থ হওয়ার পর অন্য শ্রমিকেরা আতঙ্কিত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার একই কারখানায় প্রায় দুই শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিনের ব্যবধানে একই কারখানায় দ্বিতীয়বারের মতো শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় কারখানার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (রাত ৩:৫১)
  • ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
  • ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১