গাজীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে তারুণ্যের উচ্ছ্বাস - Sotto Unmochon গাজীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে তারুণ্যের উচ্ছ্বাস - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে তারুণ্যের উচ্ছ্বাস

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

Views: 2

নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের প্রাণবন্ত আয়োজনে উচ্ছাসিত স্থানীয় খেলা প্রেমীরা।

মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মুনমিক গার্ডেনে, রবিবার (৯ নভেম্বর ২০২৫), অনুষ্ঠিত হলো “মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। “সুস্থ দেহ, সুন্দর মন—ক্রীড়ায় করে আনয়ন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করেন গাজীপুর মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সংশ্লীষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গাছা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, গাছা থানা বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ্যাড. আবুল কালাম।

গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সদস্য মোঃ দানিছুর রহমান দিদারের সভাপতিত্বে, এতে খেলার উদ্বোধন করেন, নগরীর ৩৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মৃধা।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান বিপ্লব, মোঃ ইউসুফ আলী সরকার, মোঃ আলমগীর হোসেন, ইফতেখার আহম্মেদ রিপন, মোঃ শরীফ সরকার, আব্দুল মান্নান মন্ডল, মোঃ ইমরান হোসেন, মোঃ আজিজুর রহমান সরকার, মোঃ হাফিজুর রহমান মোঃ জাহাঙ্গীর মামুন প্রমূখ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, গাজীপুর মহানগরের আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন সালাম, সহযোগিতায় ছিলেন মোঃ আলম মিয়া, আসাদ মিয়া, মোঃ আফেন্দ্র, রিয়াজুল ইসলাম ও মোঃ আবু সাঈদ মাল প্রমূখ।

বিকেল ৫টায় মুনমিক গার্ডেন মাঠে খেলা শুরু হয়। তরুণদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকার পরিবেশ।

পুরস্কার বিতরণীর পূর্বে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “ক্রীড়া তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একটি সুস্থ, প্রাণবন্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।”

অনুষ্ঠানের শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ। এতে সাইনবোর্ড একাদশকে ৪-১ গোলে হারিয়ে মৈরান একাদশের বিজয় নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:৩৭)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard