মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলা ও সংস্কৃতি অপরিহার্য—গাজী সালাহউদ্দিন - Sotto Unmochon মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলা ও সংস্কৃতি অপরিহার্য—গাজী সালাহউদ্দিন - Sotto Unmochon
  • সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলা ও সংস্কৃতি অপরিহার্য—গাজী সালাহউদ্দিন

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

Views: 0

কালিমুল্লাহ ইকবাল নিজস্ব প্রতিনিধি: টঙ্গী রতন স্মৃতি হরিজন যুব ক্রীড়া সংঘের আয়োজনে নকআউট ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় টঙ্গীর ঐতিহাসিক টিআইসি মাঠে উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী জনাব গাজী সালাহউদ্দিন।

উদ্বোধনী খেলায় দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ ও সান্তাহার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সান্তাহার দল বিজয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়। খেলার জয়-পরাজয়ের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম।

সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে গাজী সালাহউদ্দিন বলেন,“বর্তমানের মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চার বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে, তেমনি সমাজ পরিবর্তনেও কার্যকর হতে পারে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এসময় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, সহ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, নির্বাহী সদস্য অলিউল্যাহ অলি ও হাফিজুর রহমান, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান ও শাহ্ জালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজীবুর রানা, যুগ্ম আহ্বায়ক আমজাদ, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু ইউসুফ টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৪:৪৯)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard