সাংবাদিকদের সাথে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা - Sotto Unmochon সাংবাদিকদের সাথে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাংবাদিকদের সাথে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের পর সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও দলীয় কার্যক্রমে ঐক্য জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “আমরা রাজশাহী মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থাকব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। রাজশাহী মহানগরে বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই—সবাই একটি লক্ষ্যেই একত্রিত, তা হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

অন্যদিকে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “তারেক রহমান আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর দিকনির্দেশনা ও দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজশাহীর ছয়টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পাশে থাকব। সংগঠনকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে আমরা ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রস্তুতি শুরু করেছি। জনগণ বিএনপির পাশে আছে, আর সেই শক্তিই আমাদের জয়ের মূল ভিত্তি হবে।”

সভায় সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি স্থানীয় ছয়টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করছে এবং তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে।

তারা বলেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, আর এই প্রস্তুতির মূল ভিত্তি হলো তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৯:৫২)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard